June 27, 2026 10:30 AM

printer

বেলফাস্টে পুরুষদের ক্রিকেটে দুই ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে গতরাতে আয়ারল্যান্ড, ভারতকে ৩৪ রানে হারিয়ে দিয়েছে।

বেলফাস্টে পুরুষদের ক্রিকেটে দুই ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে গতরাতে আয়ারল্যান্ড, ভারতকে ৩৪ রানে হারিয়ে দিয়েছে। যেকোন ধরণের ক্রিকেটে ভারতের বিপক্ষে এটি আয়ারল্যান্ডের প্রথম জয়। প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান তোলে। দ্বিতীয় ইনিংসে ভারত ১৯ ওভারে ১৪৮ রানে অল-আউট হয়ে যায়। ম্যাচ-সেরা হয়েছেন ম্যাথিউ হলার্ড। ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।  সিরিজের দ্বিতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে আগামীকাল ।