August 5, 2026 10:02 PM

printer

বীরভূমের পলাতক পাথর ব্যাবসায়ী মহম্মদ নাজিবুদ্দীন ওরফে টুলু মন্ডলের বিভিন্ন আস্তানা এবং আত্মীয়ের বাড়িতে তল্লাশি অভিযান অব্যাহত।

বীরভূমের পলাতক পাথর ব্যাবসায়ী মহম্মদ নাজিবুদ্দীন ওরফে টুলু মন্ডলের বিভিন্ন আস্তানা এবং আত্মীয়ের বাড়িতে তল্লাশি অভিযান অব্যাহত। পাড়ুই গ্রামে টুলুর শ্বশুর মহম্মদ নুরুল হকের বাড়িতে আজ প্রায় ৯ ঘন্টা অভিযান চালায় এসটিএফ ও জেলা পুলিশ। মেটাল ডিটেক্টর নিয়ে বাড়ির বিভিন্ন স্থান পরীক্ষা করে দেখা হয়। মাটি খুঁড়েও চলে তল্লাশি। জিজ্ঞাসাবাদ করা হয় নুরুলকে।

এদিকে, টুলুর শ্যালক মিন্টু শেখের ঘনিষ্ঠ বিকি শেখ নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এসটিএফ। মিন্টুর পাথর ব্যবসার তদারকির দায়িত্বে ছিল সে।

এদিকে টুলুর ভাই ধৃত নঈম-উদ্দিন মন্ডলকে আদালতে তোলা হলে ৬ দিনের পুলিশ হেফাজত হয়েছে।

এদিকে, মূল অভিযুক্ত টুলু মন্ডল এখনো পলাতক। টুলুর বাড়ি ও বিভিন্ন জায়গায় হানা দিয়ে সোনা, নগদ এবং ফিক্সড ডিপোজিট মিলিয়ে ২২০ কোটি টাকার সম্পত্তি এবং ৪০০ বিঘা জমি বাজেয়াপ্ত করা হয়েছে।

অন্যদিকে, বাজেয়াপ্ত করা নথি ও অন্যান্য জিনিস ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খতিয়ে দেখা এবং ভিডিওগ্রাফির অনুমতি দিয়েছে সিউড়ি আদালত।

টুলুর বেআইনী ব্যবসার টাকার ভাগ কারা পেয়েছেন, তার তদন্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

এদিকে নিরাপত্তা ও রক্ষাকবচের আবেদন জানিয়ে পাথর ব্যবসায়ী টুলু মন্ডল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য্যের এজলাসে মামলা দায়ের করেছেন তার আইনজীবী। চলতি সপ্তাহেই মামলার শুনানি হতে পারে। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।