May 30, 2026 12:43 PM

printer

বিহারে ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের পৃথক পৃথক ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।

বিহারে ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের পৃথক পৃথক ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন গয়া জেলা থেকে তিনজন, নওয়াদা, পূর্ব চম্পারণ এবং ঔরঙ্গাবাদ জেলা থেকে দুজন করে এবং সারণ, খাগড়িয়া, রোহতাস এবং ভাগলপুর জেলা থেকেও একজন করে ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি ঘটনায় নিহতদের নিকটাত্মীয়দের চার লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেছেন তিনি।