July 22, 2026 10:29 AM

printer

বিশ্ব বাণিজ্য সংস্থা, WTO এর সদর দফতরে অনুষ্ঠিত অষ্টম ‘বাণিজ্য নীতি পর্যালোচনা’ বৈঠকে ভারত নিয়ম অনুযায়ী, স্বচ্ছ এবং বৈষম্যহীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

বিশ্ব বাণিজ্য সংস্থা, WTO এর সদর দফতরে অনুষ্ঠিত অষ্টম বাণিজ্য নীতি পর্যালোচনা‘ বৈঠকে ভারত নিয়ম অনুযায়ী, স্বচ্ছ এবং বৈষম্যহীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বৈঠকে, বিশ্ব বাণিজ্যে দেশের ক্রমবর্ধমান ভূমিকার ওপর জোর দিয়েছে ভারত। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল, বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সঙ্গে ভারতের সম্পর্ক  এবং বাণিজ্য চুক্তির বিস্তার, সহজ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ  উন্নয়নশীল দেশগুলোর পারস্পরিক সহযোগিতার প্রতি সফল সমর্থনের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার প্রচেষ্টাকে তুলে ধরেন। সমাজ মাধ্যমে এক বার্তায় বাণিজ্য বিভাগ জানিয়েছেঅন্তর্ভুক্তিমূলক বিশ্ব বাণিজ্য এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে।