বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষা মূল্যায়নে আজ এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, কেন্দ্রীয় সরকার সব সময় নাবিকদের সুরক্ষা নীতিতে বিশ্বাসী। এই দৃষ্টিভঙ্গির ফলেই ২০১৪ সালের পর থেকে ভারতীয় নাবিকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং বর্তমানে ভারত বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করেছে। তিনি জানান, যেকোনো জরুরি অবস্থায় ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার অভিযান পরিচালনা করতে ‘ডিজিকম সেন্টার’ ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত আটকে পড়া চার হাজারের বেশি ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
News On AIR | August 5, 2026 9:47 PM
বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষা মূল্যায়নে আজ এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।