বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী #nirmalpurja (নিমস দাই) পাকিস্তানের ব্রড পিকে ভয়াবহ তুষারধসে প্রাণ হারিয়েছেন। বয়স হয়েছিল ৪৩ বছর। ‘১৪ পিকস’ খ্যাত এই কিংবদন্তির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব।ইনস্টাগ্রামে এক পোস্টে এই খবরটি নিশ্চিত করেছে তাঁর সংস্থা ‘ইলিট এক্সপেড’ (Elite Exped)।
২০১৯ সালে তাঁর ‘প্রজেক্ট পসিবল’ অভিযানের অধীনে মাত্র ৬ মাস ৬ দিনে ১৪টি ৮,০০০ মিটারেরও বেশি উচ্চতার শৃঙ্গ জয় করে তিনি গোটা বিশ্বকে বিস্মিত করেছিলেন। এরপর ২০২১ সালে তিনি ১০ জন নেপালি পর্বতারোহীদের একটি দলকে নিয়ে শীতকালে কে-টু (K2) শৃঙ্গ জয়ের ঐতিহাসিক রেকর্ডও গড়েন।