June 14, 2026 10:06 AM

printer

বিশ্বকাপ ফুটবলে নিউজার্সি স্টেডিয়ামে গ্রুপ সি-র ম্যাচে ব্রাজিল এবং মরক্কোর মধ্যে খেলাটি ১-১ গোলে অমীমাংসিত থাকলো।

বিশ্বকাপ ফুটবলে নিউজার্সি স্টেডিয়ামে গ্রুপ সি-র ম্যাচে ব্রাজিল এবং মরক্কোর মধ্যে খেলাটি ১-১ গোলে অমীমাংসিত থাকলো। প্রথমার্ধে মরোক্কোকে গোল করে এগিয়ে দেন সাইবারি। কিছুক্ষণের মধ্যেই ব্রাজিলের পক্ষ থেকে আসাধারণ গোল করে সমতা ফেরান ভিনিশাস জুনিয়ার। গোটা ম্যাচে দু পক্ষই কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়েনি।

এছাড়া সানফ্রান্সিসকো বে-এরিয়া স্টেডিয়ামে কাতার এবং স্যুইত্জারল্যান্ডের মধ্যে খেলাটিও ১-১ গোলে  অমীমাংসিত অবস্থায় শেষ হয়। প্রথমার্ধে স্যুইত্জারল্যান্ডের এম্বোলো গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে গোল শোধ করেন কাতারের মুহেম।