বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জি-র ম্যাচে আজ মিশর, নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে। ফিন সুরমান ১৫ মিনিটে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন। এরপর মিশরের মোস্তাফা জিকো ৫৮ মিনিটে, মহম্মদ সালাহ ৬৭ মিনিটে ও ত্রেজেগুয়েত ৮২ মিনিটে গোল করে দলকে জয়ের রাস্তায় ফিরিয়ে আনেন।
এদিকে, গতরাতে গ্রুপ এইচ-এর ম্যাচে, মিয়ামি স্টেডিয়ামে, উরুগুয়ে, কাবো ভার্দের মধ্যে খেলাটি ২-২ গোলে ড্র হয়। কেভিন পিনা ২১ মিনিটে গোল করে প্রথম কাবো ভার্দেকে এগিয়ে দেন। ৪৪ মিনিটে উরুগুয়ের হয়ে গোল করেন ম্য্যাক্সিমিলিয়ানো আরাউহো, প্রথমার্ধের সংযুক্ত সময়ে অগাস্টিন ক্যানোব্বিও আবার গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন। কাবো ভার্দের হেলিও ভারেলা ৬১ মিনিটে গোল শোধ করেন।
গ্রুপ জি-র ম্যাচে, লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে, বেলজিয়াম, ইরানের মধ্যে খেলাটি গোলশূন্য ড্র হয়।
গ্রুপ এইচ-এর খেলায় স্পেন, সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের ১০ মিনিটে স্পেনের হয়ে প্রথম গোল করেন লামিন ইয়ামাল। ২১ ও ২৪ মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারবাল। ৪৯ মিনিটে ইরানের হাসান আল তামবাকতি একটি আত্মঘাতী গোল করেন।
গ্রুপ জে-র ম্যাচে আর্জেন্টিনা, অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ১০ টায়।
অন্যদিকে, গ্রুপ আই-এর ম্যাচে ফ্রান্স, ইরাকের বিরুদ্ধে খেলবে। ফিলাডেফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত আড়াইটেয়।