July 11, 2026 7:54 PM

printer

বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে, নরওয়ে, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। 

বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে, নরওয়ে, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত আড়াইটেয়।

প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। ১৯৯৮ সালে শেষ বার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর, সে বছর নরওয়ে ‘রাউন্ড অফ সিক্সটিন’ থেকে বিদায় নেয়।  

অন্যদিকে, আগামীকাল ভারতীয় সময় সকাল সাড়ে ৬ টায়, কানসাস সিটি স্টেডিয়ামে  আর্জেন্টিনা, সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। ১৯৫৪ সালের বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনালে ওঠে তারা।

এদিকে, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে তারা।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।