June 1, 2026 9:11 AM

printer

বিশিষ্ট  সঙ্গীতশিল্পী সুমন কল্যাণপুর  প্রয়াত হয়েছেন ।

বিশিষ্ট  সঙ্গীতশিল্পী সুমন কল্যাণপুর  প্রয়াত হয়েছেন ।মুম্বইয়ের নিজ বাসভবনে গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। ১৯৫০-এর দশক থেকে ১৯৭০-এর দশকের স্বর্ণযুগে হিন্দি, মারাঠি এবং একাধিক ভারতীয় ভাষায় তাঁর অসামান্য অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

১৯৩৭ সালের ২৮ জানুয়ারি, তৎকালীন ব্রিটিশ ভারতের  ঢাকায় জন্মগ্রহণ করেন সুমন কল্যাণপুর।

পঞ্চাশের দশকের মাঝামাঝি সময়ে তিনি হিন্দি চলচ্চিত্রে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে “আজকাল তেরে মেরে প্যায়ার কে চার্চে”, “না না করতে প্যায়ার” এবং “তুমনে পুকারা ঔর হাম চলে আয়ে”। মারাঠি সঙ্গীত জগতেও তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুমন কল্যাণপুরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন জিষ্ণু দেব বর্মা,দেবেন্দ্র ফড়নবিস,একনাথ সিন্ধে,সুনেত্রা পাওয়ার এবং কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি। সামাজিক মাধ্যমে  শোকবার্তায় তাঁরা সুমন কল্যাণপুরের সঙ্গীত জগতে অনন্য অবদানের কথা স্মরণ করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।