August 11, 2026 12:51 PM

printer

বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ ১১৯-তম আত্ম বলিদান দিবস।

বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ ১১৯-তম আত্ম বলিদান দিবস। রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বীর এই শহীদের স্মৃতি তর্পন করা হচ্ছে।

      মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মোহবনী গ্রামে ক্ষুদিরাম বসুর পৈত্রিক বাসভূমিতে যাবেন। সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে ক্ষুদিরামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করবেন তিনি। এজন্য জোরকদমে চলেছে প্রশাসনিক প্রস্তুতি।

      এই প্রথম কোন মুখ্যমন্ত্রী ক্ষুদিরামের পৈত্রিক বাসভবনে যাবেন।

      প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও আজ ক্ষুদিরামের আত্মবলিদান দিবসে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য, স্বৈরাচারী ইংরেজ শাসনের বিরুদ্ধে পরাধীনতার হাত থেকে দেশকে মুক্ত করতে ১৮  বছরের তরুণ ক্ষুদিরাম বসু ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের স্বাধীনতা আন্দোলনে। অত্যাচারী ইংরেজ সরকারের ম্যাজিস্ট্রেট কিংস ফোর্ডকে হত্যা করার জন্য বিপ্লবী প্রফুল্ল চাকীকে সঙ্গে নিয়ে বিহারের মজফফরপুরে কিংস ফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছিলেন ক্ষুদিরাম। তবে সফল হয়নি সেই প্রচেষ্টা। গাড়িতে ছিলেন না কিংস ফোর্ড। জোরালো বোমার আঘাতে গাড়িতে  দুই ইংরেজ মহিলা প্রাণ হারান। পুলিশের
 হাতে ধরা পড়ার আগেই আত্মঘাতী হন প্রফুল্ল চাকী। তবে ধরা পড়ে যান ক্ষুদিরাম। বিচারে ফাঁসির সাজা হয় ক্ষুদিরামের। ১৯০৮ সালের আজকের দিনে মজফফর পুর কারাগারে ফাঁসি হয় ক্ষুদিরাম বসুর।