বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জীকে রেহাই দিয়েছে। আপাতত ৬ অগাস্ট পর্যন্ত পুলিশকে কোনো কড়া পদক্ষেপ না নিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাশাপাশি আগামী ৬ অগাস্ট পরবর্তী শুনানির দিন অভিষেকের বিরুদ্ধে, এখন পর্যন্ত যতগুলো এফআইআর দায়ের হয়েছে তার তালিকা জমা দিতে অভিষেককে নির্দেশ দিয়েছেন বিচারপতি। সামগ্রিক সুরক্ষাকবচ ও FIR খারিজের আবেদন নিয়ে মামলা করেছিলেন অভিষেক।
সেই মামলাতেই এই সুরক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট।