July 7, 2026 5:14 PM

printer

বিধাননগর সাইবার থানার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠশ্বরের নমুনা দেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট মৌখিকভাবে বলেছে

বিধাননগর সাইবার থানার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠশ্বরের নমুনা দেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট মৌখিকভাবে বলেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ বলেছেন, আদালত শ্রী বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিয়েছে, তবে তদন্তে সবরকম সহযোগিতা তাকে করতে হবে। শ্রী বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তাতে আপত্তি জানালে রাজ্যের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার নমুনা পরীক্ষা করার জন্য অভিষেক-কে নমুনা দিতে যাওয়ার পক্ষে সোয়াল করেন। বিচারপতি এরপর বলেন, তদন্তে সহযোগিতা করার পর সব পক্ষের আবেদনের শুনানি গ্রহণ করা হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।