বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থিরতা এবং প্রতিকূলতায় জর্জরিত বর্তমান সময়কালে, সরবরাহ শৃঙ্খলের ওপর সবচেয়ে বেশী চাপ দৃশ্যমান হয়েছে। ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান পোস্ট মিনিস্ট্রিয়াল সম্মেলনে বিদেশ মন্ত্রী বলেন, জ্বালানি, খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা, সকলের কাছে সুলভ নয় এবং একে সহজাত বিষয় বলে ধরে নিলে চলবে না। ভারত এবং আসিয়ান, এব্যাপারে অত্যন্ত ইতিবাচল অবস্থান গ্রহণ করেছে। উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলায় সম্ভাব্য সবরকম সুযোগের ওপর নজর দিতে হবে। ডক্টর জয়শঙ্কর বলেন, এবছর আসিয়ান-ভারত সামুদ্রিক সহযোগিতা বর্ষকে দু’পক্ষই আরো নিরাপদ ভবিষ্যৎ ও স্থিতিস্থীল বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য এক সময়োপযোগী কার্যকাল বলে মনে করছে।
উল্লেখ্য, ডক্টর জয়শঙ্কর, আসিয়ান ও কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের সফরে ম্যানিলা গেছেন।