বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শংকর আজ, নব নিযুক্ত স্লোভানিয়ার বিদেশমন্ত্রী, টোন কাজ্জেরকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন। স্লোভানিয়ায় ,প্রধানমন্ত্রী জানেজ জাসনার নেতৃত্বাধীন দক্ষিণপন্থী জোট সরকারের বিদেশমন্ত্রী হিসেবে শপথ নেন, টোন কাজ্জের। তাঁর ৩০ বছরের কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ,জানেজ জানসাকে নির্বাচনে জয়ী হওয়ায় অভিনন্দন জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করতে একত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।