বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আজ নতুনদিল্লিতে নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারপার্সন রবি লমিছানে এবং তাঁর প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডঃ জয়শঙ্কর বলেছেন আলোচনায় ভারত ও নেপালের মধ্যে উন্নয়ন সংক্রান্ত অংশীদারিত্ব এবং দু দেশের জনগণের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বিষয়টি স্থান পেয়েছে।
এর আগে ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’-র একটি প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে বিজেপি সভাপতি নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করে। RSP-এর সভাপতি রবি লামিছানের নেতৃত্বে এই প্রতিনিধি দল বিজেপির অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। সাংগঠনিক ও রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে আরএসপি এবং বিজেপির মধ্যে দলীয় স্তরে দ্বিপাক্ষিক যোগাযোগ শুরু করার উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে।