August 14, 2026 10:11 PM

printer

বিদেশ মন্ত্রক বলেছে, জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ।

বিদেশ মন্ত্রক বলেছে, জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এনিয়ে কোনওরকম উসকানিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়।  আজ সন্ধ্যায় রাজধানীতে সংবাদমাধ্যমকে ব্রিফ করার সময় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান -অধিকৃত জম্মু-কাশ্মীরে সংঘটিত নৃশংসতা এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের জন্য ওই অঞ্চলটির ব্যবহার করার ব্যাপারে আন্তর্জাতিক মহলের সচেতন থাকা উচিত ।

তিনি আরও বলেন, আফগানিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং ভারত এই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে আগ্রহী। জ্বালানি সংকটের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, বিষয়টি ভারতের নিজস্ব চাহিদা, শোধনাগার সক্ষমতা এবং দেশে ডিজেলের প্রাপ্যতার ওপর নির্ভর করছে।

           আরেকটি প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, ভারত, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে। এছাড়া ব্রিকস সম্মেলনের ‘আউটরিচ সেশন’ বা বিশেষ অধিবেশনে যোগদানের জন্যও ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।