বিদেশ মন্ত্রক আজ, একটি পরামর্শ জারি করে কৃষ্ণ সাগর অঞ্চলে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি করতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের এই ধরনের দায়িত্ব গ্রহণ করার আগে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকিগুলি সতর্কতার সঙ্গে খতিয়ে দেখার জন্য অনুরোধ করেছে। পরামর্শে বলা হয়েছে যে, যারা এই ধরনের চাকরি করতে ইচ্ছুক, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। চলতি সংঘাতের কারণে কৃষ্ণ সাগর এবং সংলগ্ন সামুদ্রিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল রয়েছে। এই সামুদ্রিক অঞ্চলে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাসহ বিভিন্ন রকম নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হচ্ছে।
মন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, যেসব ভারতীয় নাগরিকের কনস্যুলার সহায়তার প্রয়োজন, তারা যেন এই অঞ্চলের ভারতীয় বাণিজ্যিক দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। রাশিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাসের জরুরি যোগাযোগ নম্বর হলো +7 9652773414 এবং ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাসের জরুরি যোগাযোগ নম্বর হলো +38 0933559958।