May 12, 2026 10:42 AM

printer

বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রশান্ত পিসে ওমানে  ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন ।

বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রশান্ত পিসে ওমানে  ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন । ১৯৯৫ ব্যাচের ভারতীয় ফরেন সার্ভিস কর্মকর্তা পিসে, মাস্কটে , ১৯৯৩ ব্যাচের গোদাভরথি ভেঙ্কটা শ্রীনিবাসের স্থলাভিষিক্ত হবেন । 

পিসে মিশরের কায়রোতে ১৯৯৭- ২০০০ সালে তাঁর কর্মজীবন শুরু করেন । এরপর  ২০০৪  পর্যন্ত তিনি লিবিয়ার ত্রিপোলিতে কাজ করেন। ২০০৪ থেকে ২০০৬ পর্যন্ত তিনি বিদেশ মন্ত্রকের ইউরেশিয়া ও রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিভাগের  ডেপুটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি রাশিয়া, স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথ, মধ্য এশিয়া এবং রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক কার্যক্রমে যুক্ত ছিলেন। 

বর্তমানে তিনি বিদেশ মন্ত্রকের অভিবাসন নীতি ও কল্যাণ এর  অতিরিক্ত সচিব পদে রয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠিত আবুধাবি ডায়ালগের অষ্টম মন্ত্রীপর্যায়ের বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বও দিয়েছেন তিনি।