May 25, 2026 4:50 PM

printer

বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিণ যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে।

বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিণ যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিণ যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের ভাষণে ড. জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা’র বিষয়ে ভারত ও মার্কিণ যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে।  ঠিক এই কারণেই সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিমুক্ত রাখা এবং বিশ্বের সামনে আরও অধিক বিকল্পের সুযোগ উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে উভয় দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে।

উল্লেখ্য, বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও গতকাল নতুনদিল্লিতে বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বৃদ্ধির বিষয়ে কথা বলেন।