বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ গতকাল বেলজিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ভারত-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ড. জয়শঙ্কর এই বৈঠকে অনুষ্ঠিত আলোচনার প্রশংসা করেছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন যে, ভারত ও ইউরোপের মধ্যে অংশীদারিত্বে যে পারস্পরিক আস্থা ও স্বাচ্ছন্দ্যবোধ গড়ে উঠেছে, ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে তা আরও জোরদার হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সামাজিক মাধ্যমের এক বার্তায় জানান যে, এই আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে গভীর সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে এবং একই সাথে ব্যবসায়িক অংশীদারিত্বের নতুন সুযোগগুলোও চিহ্নিত করা হয়েছে।