May 10, 2026 12:03 PM

printer

বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর গতকাল, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসারের সঙ্গে সেদেশের নেলসন দ্বীপ পরিদর্শন করেছেন।

বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর গতকাল, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসারের সঙ্গে সেদেশের নেলসন দ্বীপ পরিদর্শন করেছেন । নেলসন দ্বীপই হলো সেই স্থান, যেখানে ত্রিনিদাদ ও টোবাগোর মাটিতে প্রথম পা রেখেছিলেন ভারতীয় চুক্তিবদ্ধ শ্রমিক বা গিরমিটিয়ারা। নেলসন দ্বীপে একটি কুইক ইমপ্যাক্ট প্রজেক্ট‘ (Quick Impact Project)-এর কাজে প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসারের সঙ্গে যোগ দেন ড. জয়শঙ্কর। সোশ্যাল মিডিয়ায়  একটি পোস্টে বিদেশমন্ত্রী উল্লেখ করেন যে, ভারতের সহায়তায় বাস্তবায়িত এই প্রকল্পটি একটি সুদীর্ঘ যাত্রার মধ্য দিয়ে গড়ে ওঠা অভিন্ন ঐতিহ্যকে সংরক্ষণ ও প্রদর্শন করবে।