August 7, 2026 9:36 PM

printer

বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মনিয়ম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশেই আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব

বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মনিয়ম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশেই আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে ডক্টর জয়শঙ্কর বলেন, পাকিস্তান এখনও সীমান্তপারের সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসবাদকেই ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করে চলেছে। পুলওয়ামা হামলার পর ভারত যে পাকিস্তানের ওপর থেকে সর্বাধিক সুবিধাপ্রাপ্য দেশের মর্যাদা প্রত্যাহার করে নিয়েছে এবং পাকিস্তান থেকেই রপ্তানি করা সমস্ত পণ্যের ওপর সীমা শুল্ক বৃদ্ধি করেছে, সে কথাও স্পষ্ট উল্লেখ করেন বিদেশ মন্ত্রী।

অন্যদিকে, ভারত বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপও গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে, সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা, আটারি চেক পোস্ট বন্ধ করা ও ভিসা নিয়ন্ত্রণ।

পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে সামরিক অভিযান চালানো হয়েছে। বিদেশ মন্ত্রী জানান, বর্তমানে ভারত ও পাকিস্তান দুটি দেশের রাজধানীতেই রয়েছে কূটনৈতিক মিশন। উভয় পক্ষই ডিজিএমও স্তরের বৈঠক, ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য আগে থেকে বিজ্ঞপ্তি জারি করা, একে অপরের হেফাজতে থাকা বন্দী বিনিময় সহ বিভিন্ন কাজও চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।   

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।