বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ফিলিপিন্সের ম্যানিলায় পূর্ব এশিয়া সম্মেলন এবং আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে আলোচনায় অংশ নেন। ডক্টর জয়শঙ্কর তাঁর বক্তব্যের শুরুতেই ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক করতে সীমান্ত অঞ্চলে শান্তি স্থাপনের বিষয়ে জোর দেন। তিনি বলেন, উভয় দেশই স্থায়ী এবং সহযোগিতার সম্পর্কে বিশ্বাস করে। এরফলে পরস্পরের প্রতি সম্মান, স্বার্থ, সংবেদনশীলতা বৃদ্ধি পাবে। বিদেশমন্ত্রী বলেন,ইতোমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যা দু’দেশের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে।এর মধ্যে উল্লেখযোগ্য হলো,সরাসরি বিমান পরিষেবা,ভিসা পদ্ধতি সহজ করা,কৈলাশ-মানস সরোবর যাত্রা এবং সীমান্ত পেরিয়ে বাণিজ্যের ফের চালু হওয়া ইত্যাদি। শ্রী জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি জী জিনপিং একমত হয়েছেন যে,দু পক্ষের মধ্যে মত বিরোধ যেন বিবাদের স্তরে না পৌঁছায়। কূটনৈতিক উদ্যোগেই সব সমস্যার সমাধানের উপর দুই শীর্ষ নেতৃত্ব জোর দেন।
News On AIR | July 22, 2026 1:24 PM
বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ফিলিপিন্সের ম্যানিলায় পূর্ব এশিয়া সম্মেলন এবং আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে আলোচনায় অংশ নেন।