বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আজ মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, ডঃ জয়শঙ্কর মঙ্গোলিয়ায় সে দেশের বিদেশমন্ত্রী, বি বাতসেতসেগ সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনা করবেন। বিদেশমন্ত্রী চলতি মাসের ২৪ ও ২৫ তারিখে দক্ষিণ কোরিয়া যাবেন। সফরকালে, তিনি সেদেশের বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গেও আলোচনা করবেন। এছাড়া, ২৫ তারিখ, বৃহস্পতিবার জেজু-তে আয়োজিত ‘জেজু ফোরাম ফর পিস অ্যান্ড প্রসপারিটি’-তে মূল ভাষণ দেবেন তিনি।
News On AIR | June 22, 2026 11:28 AM
বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আজ মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন।