May 24, 2026 1:22 PM

printer

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ।

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও-র সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে বিদেশমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন এবং এই জটিল সময়ে দুদেশের মধ্যে আলোচনা গঠনমূলক ও সফল হবে শ্রী জয়শঙ্কর আশাপ্রকাশ করেন।  

কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে, চার দিনের ভারত সফরে মার্কো রুবিও গতকাল এসে এদেশে এসেছেন। উল্লেখ্য, কোয়াড হল, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া এই চারটি দেশের নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি মঞ্চ।  কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আগামী ২৬ তারিখে শুরু হওয়ার কথা। এই বৈঠকে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিতসু মোতেগি ও মার্কো রুবিও বৈঠকে উপস্থিত থাকবেন। ‘উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয়’ অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে তাঁরা অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলোতে সহযোগিতার বিষয়ে মতবিনিময় করবেন।