বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এবং জার্মানির থুরিংগিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মারিও ফয়েগট আজ নতুনদিল্লিতে কোয়ান্টাম কমিউনিকেশন, ফোটোনিক্স এবং উন্নত প্রযুক্তি ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন। বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ব্যবস্থাপনার কেন্দ্র। জৈব প্রযুক্তি, স্বাস্থ্য পরিসেবা, জলের যথাযথ ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ প্রযুক্তির মতো ক্ষেত্রগুলিতে আন্তর্জাতিকস্তরে সহযোগিতার জন্য ভারত নানা ধরণের সুযোগ দিয়ে থাকে। ডঃ সিং বলেন যে, ভারত ও জার্মানির মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে। দুই দেশের মধ্যে বিজ্ঞানের নানা ক্ষেত্রে সহযোগিতা দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ হিসেবে বিবেচিত হয় । এর ফলে গবেষণা, উদ্ভাবন ও শিল্পোন্নয়নের নতুন নতুন সুযোগ তৈরি হবে।
News On AIR | June 2, 2026 6:48 PM
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এবং জার্মানির থুরিংগিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মারিও ফয়েগট আজ নতুনদিল্লিতে কোয়ান্টাম কমিউনিকেশন, ফোটোনিক্স এবং উন্নত প্রযুক্তি ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন।