বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জীতেন্দ্র সিং বলেছেন,কৃত্রিম বুদ্ধিমত্তা,পরমাণু, মহাকাশ এবং কোয়ান্টাম প্রযুক্তি, আগামীদিনের উন্নয়নের রূপরেখা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার লক্ষ্য স্থির করতে চলেছে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের এক সম্মেলনে তিনি আজ বক্তব্য রাখেন। শ্রী সিং বলেন,ভারত বর্তমানে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তিনি জাতীয় কোয়ান্টাম মিশন উদ্যোগের কথা তুলে ধরে বলেন,তিন বছর আগে কাজ শুরু করে বর্তমানে এই মিশন অর্ধেকের বেশি লক্ষ্যমাত্রা পূরণ করতে সমর্থ হয়েছে। মন্ত্রী বলেন,ভারত বর্তমানে এমন একটি অবস্থানে রয়েছে,যেখানে অন্যান্য রাষ্ট্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। তিনি বলেন,একইসঙ্গে দেশ ডিজিটাল পরিকাঠামো,কম্পিউটিং ধারনা শক্তি,ডেটা রিসোর্স এবং নির্ভরযোগ্য শক্তি ব্যবস্থায়,কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করেছে।
News On AIR | June 26, 2026 5:52 PM
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জীতেন্দ্র সিং বলেছেন,কৃত্রিম বুদ্ধিমত্তা,পরমাণু, মহাকাশ এবং কোয়ান্টাম প্রযুক্তি, আগামীদিনের উন্নয়নের রূপরেখা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার লক্ষ্য স্থির করতে চলেছে।