June 1, 2026 10:23 AM

printer

বিজেপি-র নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন।

বিজেপি-র নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড ইস্যু করা হবে। কিন্তু ওই কার্ড না হওয়া পর্যন্ত আজ থেকে সংশ্লিষ্ট যাত্রী তাঁর আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্সপ্যান কার্ডভারতীয় পাসপোর্টস্কুলকলেজবিশ্ববিদ্যালয় এর সচিত্র পরিচয় পত্র সহ ১১ টি প্রমাণ পত্র নিয়ে সরকারি বাসে চড়তে পারবেন। সংশ্লিষ্ট প্রমাণপত্রের ভিত্তিতে কর্তব্যরত কন্ডাকটর জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট ইস্যু করবেন বলে পরিবহন দপ্তরের দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে।