July 31, 2026 9:19 AM

printer

বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আগামী দোসরা আগস্ট ‘নেশা মুক্ত ভারত’ কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আগামী দোসরা আগস্ট ‘নেশা মুক্ত ভারত’ কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর প্রস্তুতি হিসেবে গতকাল রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল আর এন রবি। দেশজুড়ে মাদকবিরোধী অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন রাজ্যপাল। ছাত্রছাত্রী, অভিভাবক-সহ সমাজের বৃহত্তর অংশকে আরো বেশি করে এই কর্মসূচিতে শামিল করতে বলেন তিনি। মাদক মুক্ত বিকশিত ভারত গঠনের লক্ষ্যে এই কর্মসূচিকে  জন-আন্দোলনের রূপ দেওয়ার বার্তা দিয়েছেন রাজ্যপাল।