May 12, 2026 1:48 PM

printer

বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন – ভি বি জি রাম জি আইন ২০২৫ চলতি বছর পয়লা জুলাই থেকে চালু হতে চলেছে।

বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন – ভি বি জি রাম জি আইন ২০২৫ চলতি বছর পয়লা জুলাই থেকে চালু হতে চলেছে। গ্রামীণ উন্নয়ন ও কর্ম সংস্থানে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তরফে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গেছে, দেশের সমস্ত গ্রামীণ এলাকায় এই আইন কার্যকর হবে। এর ফলে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি আর্থিক বছরে ১২৫ দিনের কর্ম সংস্থান সুনিশ্চিত হবে। এর মধ্যে পয়লা জুলাই পর্যন্ত মহাত্মাগান্ধী গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প – মনরেগার সমস্ত নিয়ম কার্যকর থাকবে। অসমাপ্ত প্রকল্পগুলিও সম্পূর্ণ করা হবে মনরেগার আওতাতেই। এই কাজ শুরুর জন্য চলতি আর্থিক বছরে ৯৫ হাজার ৬ শো ৯২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছে, রাজ্যগুলির সঙ্গে বিস্তারিত আলোচনা করেই এই আইন রূপায়নের প্রক্রিয়া চলেছে।