বিদেশমন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সি বি জর্জ, পোল্যান্ডের বিদেশমন্ত্রকের সেক্রেটারি অফ স্টেট ল্যাডিস্ল বার্তোসজিউস্কি এবং অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তি মন্ত্রকের আন্ডার সেক্রেটারি অফ স্টেট মিশেল বারানৌস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের মধ্যে আলোচনায় ভারত পোল্যান্ড কৌশলগত অংশীদারীত্ওয়ের গভীরতার দিকটি প্রতিফলিত হয়েছে। দু পক্ষই রাজনৈতিক কর্মকান্ড, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, সংস্কৃতি, বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াই বাড়িয়ে তুলতে অভিন্ন দৃষ্টিভঙ্গীর কথা পুনর্ব্যক্ত করেছে।
News On AIR | July 13, 2026 7:14 PM
বাণিজ্য, প্রতিরক্ষা ও প্রযুক্তিতে সহযোগিতা নিয়ে আলোচনা করল ভারত ও পোল্যান্ড।