বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারত তার শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রেখেছে। নতুনদিল্লিতে আজ সাংবাদিকদের শ্রী গোয়েল বলেন, ক্রমবর্ধমান উৎপাদন খরচ থেকে কৃষকদের স্বস্তি দিতে সরকার সারের বর্ধিত মূল্যের বোঝা বহন করেছে। মন্ত্রী আরও বলেন, দেশের স্বাক্ষরিত ন’টি মুক্ত বাণিজ্য চুক্তি এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক পাঁচ–দেশ সফরে দেশের আত্মনির্ভরশীলতা এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়ন যাত্রা প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, ব্যবসায়িক কার্যকলাপ সহজ করার লক্ষ্যে সরকার ‘ভাব্য’ প্রকল্প চালু করেছে, এর অধীনে দেশজুড়ে ১০০টি শিল্প পার্ক স্থাপন করা হবে।
News On AIR | May 23, 2026 6:48 PM
বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারত তার শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রেখেছে।