বাঙালির বিজ্ঞান চর্চা ও শিল্প ভাবনার পথিকৃৎ, শিক্ষক, রসায়নবিদ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের আজ ১৬৬ তম জন্মজয়ন্তী। পরাধীন ভারতে বাঙালি জাতিকে চাকরির মানসিকতা থেকে বের করে এনে আত্মনির্ভর হওয়ার যে ঐতিহাসিক পাঠ তিনি দিয়েছিলেন, বর্তমান যুগেও তা সমানভাবে প্রাসঙ্গিক। ১৮৬১ সালের দোসরা আগস্ট অবিভক্ত বাংলার খুলনা জেলায় জন্মগ্রহণ করেন প্রফুল্ল চন্দ্র রায়। ১৯০১ সালে তিনি বেঙ্গল কেমিক্যালস এন্ড ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি ওয়ার্কস প্রতিষ্ঠা করেন। এই রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানটি ভারতের প্রথম ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যালস কোম্পানি হিসেবে গণ্য হয়ে থাকে। তৎকালীন ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটিও প্রতিষ্ঠা করেছিলেন তিনি। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে বঙ্গীয় বিজ্ঞান প্রসার মঞ্চের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন বিশিষ্ট জনেরা।
News On AIR | August 2, 2026 12:25 PM
বাঙালির বিজ্ঞান চর্চা ও শিল্প ভাবনার পথিকৃৎ, শিক্ষক, রসায়নবিদ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের আজ ১৬৬ তম জন্মজয়ন্তী।