July 18, 2026 10:39 AM

printer

বাংলার ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে আগামীকাল অর্থাৎ রবিবার রাত সাড়ে বারোটায়, ফিফা বিশ্বকাপ-এর ফাইনাল ম্যাচ রাজ্যের প্রতিটি জেলায় বড় পর্দায় সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দফতর।

বাংলার ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে আগামীকাল অর্থাৎ রবিবার রাত সাড়ে বারোটায়, ফিফা বিশ্বকাপ-এর ফাইনাল ম্যাচ রাজ্যের প্রতিটি জেলায় বড় পর্দায় সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দফতর। সাধারণ মানুষ যাতে একসঙ্গে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারেন, সেই উদ্দেশে প্রতিটি জেলার গুরুত্বপূর্ণ স্থানে জায়ান্ট স্ক্রিনে ম্যাচটি দেখানোর ব্যবস্থা করা হবে। জেলাশাসকদের এই আয়োজন সফল করতে, প্রতিটি জেলার জন্য এক লক্ষ  টাকা করে বরাদ্দ করা হবে বলেও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাজ্য সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে।