July 22, 2026 1:34 PM

printer

বর্ষা নামতেই মুর্শিদাবাদের কান্দি মহকুমা জুড়ে শুরু হয়েছে আমন ধান রোয়ার কাজ।

বর্ষা নামতেই মুর্শিদাবাদের কান্দি মহকুমা জুড়ে শুরু হয়েছে আমন ধান রোয়ার কাজ। তবে ঝাড়খন্ড ও বিহার থেকে শ্রমিক না আসায় এবছর সঙ্কট দেখা দিয়েছে। গত বছরের তুলনায়
এবছর শ্রমিকদের মজুরি ১০০ টাকা করে বাড়ানো হয়েছে। জন প্রতি তারা ৫০০ টাকা করে মজুরি পাচ্ছেন। তা সত্ত্বেও শ্রমিকদের এই ঘাটতিতে কিছুটা চিন্তায় পড়েছেন কৃষকরা।
উল্লেখ্য কান্দি মহকুমা এলাকায় ফি-বছর ৮০ হাজার হেক্টরেরও বেশি জমিতে আমন চাষ হয়ে থাকে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে কান্দি ব্লকের হিজল পঞ্চায়েতেই সবচেয়ে বেশি আমনের চাষ হয়। তবে এবছর বর্ষা দেরিতে নামায় এই চাষ প্রায় দুই সপ্তাহ পিছিয়ে গিয়েছে।