August 2, 2026 12:24 PM

printer

বর্ধমান থেকে ধৃত জৈশ জঙ্গী হামিম মণ্ডল নিরাপত্তা বাহিনীর উর্দি ব্যবহার করে দিল্লির যন্তর মন্তরে নাশকতার ছক কষেছিল বলে রাজ্য পুলিসের STF জানিয়েছে

বর্ধমান থেকে ধৃত জৈশ জঙ্গী হামিম মণ্ডল নিরাপত্তা বাহিনীর উর্দি ব্যবহার করে দিল্লির যন্তর মন্তরে নাশকতার ছক কষেছিল বলে রাজ্য পুলিসের STF জানিয়েছে। হামিম এবং তাঁর বান্ধবী অর্পিতা সরকারের গ্রেফতারির পর তদন্তে এমনটাই উঠে এসেছে বলে জানিয়েছেন স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর আইজি গৌরব শর্মা।  ধৃত জঙ্গীর সঙ্গে তাঁর বান্ধবী অর্পিতা সরকারের হোয়াটসঅ্যাপ চ্যাট বিশ্লেষন এবং দুজনকে জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে যে পাকিস্তানি ওই গোষ্ঠী মুখ্যমন্ত্রীকেও ‘টার্গেট’ করার ছক কষেছিল। 

পাশাপাশি রাজ্যের এক মন্ত্রীর ছেলেকে অপহরণ করে মোটা টাকা মুক্তিপণ আদায়ের ছক কষা হয়েছিল বলেও জানা গেছে।  

উল্লেখ্য বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে ধরা পড়েছে তাঁর বান্ধবী অর্পিতা সরকার। গতকাল তাঁকে বর্ধমান আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।