July 14, 2026 2:27 PM

printer

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পুর্ব মেদিনীপুরের একটি ট্রলার থেকে ৯ মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পুর্ব মেদিনীপুরের একটি ট্রলার থেকে ৯ মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। ৬’জন এখনো নিখোঁজ। তাঁদের সন্ধানে তল্লাশি চলছে।  ১৫ জন মৎস্যজীবীকে নিয়ে ‘এফবি মা কালী’, নামে ট্রলারটি, দোসরা জুলাই শঙ্করপুর সমুদ্র বন্দর থেকে সাগরে পারি দেয়। ৫’ই জুলাই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারতীয় নৌবাহিনী, উপকূল রক্ষী বাহিনী ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথভাবে তল্লাশি চালিয়ে দক্ষিণ ২৪ পরগণার রক্তেশ্বর চরের কাছে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। ট্রলারের কেবিন থেকে উদ্ধার হওয়া ৯ জন মৎস্যজীবীর দেহ, দক্ষিণ ২৪ পরগণার সীতারামপুরে নিয়ে যাওয়া হয়। তারপর তা’ সনাক্তকরণের জন্য কাটাপুকুর মর্গে রাখা হয়েছে। দেহগুলিতে অতিরিক্ত পচন ধরায়, তা’ সনাক্তকরণ সম্ভব হচ্ছেনা। DNA পরীক্ষার জন্য ওই মৎস্যজীবীর পরিবারের সদস্যদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।

  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন ২’লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।