July 7, 2026 5:39 PM

printer

বক্সা ব্যাঘ্র প্রকল্পে আগামী ২ অক্টোবর নতুন করে বাঘ নিয়ে আসার প্রস্তুতি খতিয়ে দেখতে রাজাভাতখাওয়া এনআইসিতে প্রশাসনিক বৈঠক করেন বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও

বক্সা ব্যাঘ্র প্রকল্পে আগামী ২ অক্টোবর নতুন করে বাঘ নিয়ে আসার প্রস্তুতি খতিয়ে দেখতে রাজাভাতখাওয়া এনআইসিতে প্রশাসনিক বৈঠক করেন বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও। গতকালের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বিশাল লামা, সাংসদ মনোজ টিগ্গা, জেলাশাসক, পুলিশ সুপার ও বনদফতরের আধিকারিকরা। প্রথমে ২৫ মাইল এলাকার এনক্লোজারে বাঘটিকে রাখা হবে। এরপর সেটিকে জঙ্গলে ছাড়া হবে। বনমন্ত্রী জানান, বর্ষা শেষ হলেই বাঘ আনার কাজ শুরু হবে।

         বনছায়া বস্তি পরিদর্শন করে মন্ত্রী, জয়ন্তীর প্রায় ৪০০ পরিবারের পুনর্বাসনের জন্য আধুনিক টাউনশিপ গড়ার আশ্বাস দেন। সেখানে ইকো-পার্ক, স্কুল, অঙ্গনওয়াড়ি ও স্বাস্থ্যকেন্দ্র তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

     পরে শান্তালবাড়িতে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ শোনেন। অবৈধ নির্মাণ ও বনাঞ্চলে বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে বনমন্ত্রী বলেন, বন্যপ্রাণীর ক্ষতি হলে কাউকেই রেয়াত করা হবে না।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।