June 8, 2026 6:23 PM

printer

ফিলিপিনস–এ দক্ষিণে আজ সকালে ৭ দশমিক ৮ মাত্রায় ভুমিকম্পে কমপক্ষে ৩২ জন প্রাণ হারিয়েছেন।

ফিলিপিনস–এ দক্ষিণে আজ সকালে ৭ দশমিক ৮ মাত্রায় ভুমিকম্পে কমপক্ষে ৩২ জন প্রাণ হারিয়েছেন। আহত ২০০ জনের বেশি। জেনারাল সান্তোস শহরে বেশ কয়েকটি আবাসন ভেঙ্গে পড়ে। সুনামির জেরে ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী গ্রামও। ইন্দনেশিয়া ও পালাউ এমনকি দক্ষিন জাপান পর্যন্ত সমুদ্রে ঢেউ লক্ষ্য করা গেছে। প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা খতিয়ে দেখার কাজ চলেছে।

জানা গেছে, সারাঙ্গানি প্রদেশের কাছে উপকূল শহর মাশিমে মাটির ৩৩ কিলোমিটার গভীরে ছিল এই ভুমিকম্পের উৎসস্থল। ইন্দনেশিয়ার উত্তর সুলাওয়েশি এবং উত্তর মালুকু থেকে কম্পন টের পাওয়া যায়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।