July 16, 2026 9:22 AM

printer

ফিফা বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে গতকাল ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ফিফা বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে গতকাল ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটলান্টা স্টেডিয়ামে এদিনের ম্যাচের প্রথমার্ধ্ব গোল শূন্য ছিল। দ্বিতীয়ার্ধ্বে, ম্যাচের ৫৫ মিনিটে ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন অ্যান্থনি গর্ডন। এরপর ৮৫ মিনিটে আর্জেন্টিনার হয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। ম্যাচের ৯০ মিনিটে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন লওটারো মার্টিনেজ।

আগামী রবিবার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।