June 27, 2026 8:15 AM

printer

ফিফা বিশ্বকাপে গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ I এর ম্যাচে ফ্রান্স নরওয়ে কে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে।

ফিফা বিশ্বকাপে গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ I এর ম্যাচে ফ্রান্স নরওয়ে কে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে। টরোন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায়    সেনেগাল ইরাককে ৫-০ গোলে পরাজিত করেছে। এরফলে ফ্রান্স এই গ্রুপের শীর্ষে থেকে গ্রুপ লিগ ম্যাচ শেষ করলো। ওস্মানে বেম্বেলে প্রথমার্ধে হ্যাট্রিক করে ফ্রান্সকে ৩-১ গোলে এগিয়ে দেন। খেলার ৭, ২০ এবং ৩২ মিনিটে গোল গুলির পর দৌই চতুর্থ গোলটি করেন। নরওয়ের একমাত্র গোলটি করেছেন থেলমিয়াস আসগার্ড। ৬ পয়েন্ট নিয়ে নরওয়েও পরের রাউন্ড পৌঁছেছে।

গ্রুপ I এরই অন্য ম্যাচে সেনেগাল, ইরাককে ৫ গোলে হারায়। পেপ গুয়েই ২টি এবং হাবিব দিয়ার, ইস্মাইলা সার, ইলিমান দিয়াই একটি করে গোল করেন। এরফলে সেনেগাল রাউন্ড অফ 32 তে অন্যতম তৃতীয় স্থানাধিকারি দল হিসেবে পৌঁছল।

অন্যদিকে, গ্রুপ H এর ম্যাচে কেপ ভার্দে ও সৌদি আরবের এবং অন্য ম্যাচে উরুগুয়ে স্পেনের মুখোমুখি হয়েছে।