ফিফা ফুটবল বিশ্বকাপে আজ ফ্লোরিডার মিয়ামি স্টেডিয়ামে নরওয়েকে ২-১ গোলে পরাজিত করে প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড।
উল্লেখ্য, স্পেন ও ফ্রান্স ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে স্পেন। অন্যদিকে, মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স।
বিশ্বকাপ ফুটবলে, আজ, কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে, আর্জেন্টিনা, সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল সাড়ে ৬ টায়।