প্রায় চার মাসের সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরাণ, একটি চুক্তি রূপরেখা ঘোষনা করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমন হতে চলেছে। একে এক কূটনৈতিক সাফল্য হিসেবে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এ ব্যাপারে সমঝোতা স্মারপক পত্র মৌ স্বাক্ষরিত হয়েছে বলে দু দেশের আধিকারিকরা নিশ্চিত করেছেন। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে সামূদ্রিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী ফের খুলে দেওয়ার পথ প্রশস্ত হলো। একই সঙ্গে ইরাণের পরমাণু কর্মসূচী ও সমাধান না হওয়া অন্য বিষয়গুলি নিয়ে ৬০ দিনের আলোচনা শুরু হবে বলে জানা গেছে। চুক্তির ঘোষনার পরই বিশ্ববাজারে তেলের দামে খানিকটা নমনীয় প্রভাব লক্ষ্য করা যায়।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আনুষ্ঠানিক ভাবে স্বাক্ষরিত হওয়ার পরই চুক্তির বিস্তারিত প্রকাশ্যে আনা হবে। উপরাষ্ট্রপতি জে ডি ভ্যান্স বলেছেন, চুক্তির রূপরেখায় ডিজিটালি স্বাক্ষর করা হয়েছে। যদিও হরমুজ প্রনালীর ভবিষ্যৎ নিতে মতপার্থক্য রয়েই গেছে। ওয়াশিংটন ঐ জলপথে বিনাশুল্কে জাহাজ চলাচল সুনিশ্চিত করতে জোর দিলেও ইরাণের পক্ষে থেকে জানানো হয়েছে, আগামী দিনে শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করে দেখা হতে পারে।
এদিকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নেতৃবৃন্দ, এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন।