August 1, 2026 10:04 PM

printer

প্রায় ছ-বছর বন্ধ থাকার পর সিকিমের নাথুলা পাস এবং হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার শিপকি-লার মাধ্যমে ভারত ও চীনের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্য আজ ফের শুরু হয়েছে

প্রায় ছ-বছর বন্ধ থাকার পর সিকিমের নাথুলা পাস এবং হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার শিপকি-লার মাধ্যমে ভারত ও চীনের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্য আজ ফের শুরু হয়েছে। ভারত এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। আজ সকালে নো ম্যানস ল্যান্ডে ভারতের ও চীনের আধিকারিকরা বৈঠক করেন। কোভিড-অতিমারির কারনে ২০২০ সাল থেকে ছ’বছর ধরে এই পথে বাণিজ্য স্থগিত ছিল।