July 27, 2026 9:36 AM

printer

প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ডঃ এ. পি. জে. আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে দেশ তাঁকে স্মরণ করছে।

প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ডঃ এ. পি. জে. আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে দেশ তাঁকে স্মরণ করছে। তিনি ভারতের মহাকাশ এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ডঃ আব্দুল কালাম ‘মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’ হিসেবেও পরিচিত। ২০১৫ সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডঃ আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে ভারতের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির রূপকার হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বিজ্ঞান ক্ষেত্রে ডঃ আব্দুল কালামের অসাধারণ অবদান ভারতকে একটি শক্তিশালী রাষ্ট্র হতে সাহায্য করেছে। দেশপ্রেমিকদের কাছে ডঃ এ.পি.জে আব্দুল কালাম সর্বদা এক আদর্শ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হবেন বলেও উল্লেখ করেছেন শ্রী শাহ।