July 27, 2026 9:45 PM

printer

প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল ২০২৬ পেশ করা হয়েছে

প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল ২০২৬ পেশ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সভায় বিলটি পেশ করেন।

উল্লেখ্য, এই বিলে ২০২৪-এর সংশ্লিষ্ট আইনের বেশ কিছু সংশোধন করা হয়েছে।

প্রশ্ন ফাঁসের মত গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসাবে ১০ বছরের কারাদন্ড, ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষকে  দৈনন্দিন শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশ দেওয়া হবে। এধরনের অপরাধের তদন্ত, থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী দুমাস  এবং চার্জশিট পেশ করার পর থেকে তিনমাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার প্রস্তাবও রয়েছে এই বিলে।

উল্লেখ্য নিট পরীক্ষায় দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিক্ষোভের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা গত শুক্রবার ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য এই খসড়া বিল অনুমোদন করে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।