June 9, 2026 11:28 AM

printer

প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের ১০ বছর পূর্তি উপলক্ষে স্বাস্হ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে পি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন

প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল ১০ বছর পূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে পি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে ২০১৬ সালের ৯ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই অভিযানের সূচনা করেছিলেন। আজ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ৭৫ টাকার একোটি বিশেষ স্মারক মূদ্রা এবং ৫ টাকার ডাক টিকিট প্রকাশ করবেন।