প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী মূলক গ্রন্থ”ট্রাম্ফ অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক: মাই লাইফ, মাই স্ট্রাগলস” প্রকাশ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, রাম নাথ কোবিন্দের জীবন ও তাঁর সাফল্যের উপলব্ধির ওপর ভিত্তি করে রচিত এই আত্মজীবনীমূলক গ্রন্থটি ভারতীয় গণতন্ত্র ও সমাজ ব্যবস্থার গঠনে এক গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে।
প্রধানমন্ত্রী বলেন, রামনাথ কোবিন্দের জীবনচর্চা এবং সমাজ ও জাতির প্রতি তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বইটির সুফল পেতে প্রধানমন্ত্রী সকলকে পড়ার আহ্বান জানান। এই আত্মজীবনীতে রামনাথ কোবিন্দের ভারতের চতুর্দশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন এবং বিভিন্ন অভিজ্ঞতা, সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরা হয়েছে । প্রধানমন্ত্রী বলেন রাষ্ট্রপতি হিসাবে অবসরের পরেও তিনি এক দেশ এক নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীরভাবে কাজ করে গেছেন ।
News On AIR | August 12, 2026 1:22 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী মূলক গ্রন্থ”ট্রাম্ফ অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক: মাই লাইফ, মাই স্ট্রাগলস” প্রকাশ করেছেন