প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যারা জীবনে শেখার প্রক্রিয়া অব্যাহত রাখবেন, তারাই শেষ পর্যন্ত জয়ী হবেন। আজ নতুন দিল্লিতে , দিল্লি আই আই টি-র সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী মোদী দেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে একথা বলেন। তিনি বলেন, পরিবর্তনের সঙ্গে বেশকিছু চ্যালেঞ্জও আসে। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিল্প ক্ষেত্র এমন কি পেশার জগতেও পরিবর্তন আসছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যারা নতুন চ্যালেঞ্জের সমাধান খোঁজার সাহস দেখাবেন, তারাই সমস্যাকে সুযোগে পরিণত করতে পারবেন।
প্রধানমন্ত্রী বিকশিত ভারত গঠনে দেশের যুব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।